Breaking News
Home / TRENDING / এক ঝলকে: সুপ্রিম কোর্টে অযোধ্যার রায়

এক ঝলকে: সুপ্রিম কোর্টে অযোধ্যার রায়

নিজস্ব প্রতিবেদন:

 

অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমির ওপর রামলালারই অধিকার রয়েছে বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার মধ্যেই অন্যত্র পাঁচ একর জমি তিন মাসের মধ্যে সরকারকে দিতে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

 

এক ঝলকে সুপ্রিম কোর্টের রায়- 

 

১) সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ বানানোর জন্য অন্যত্র জমি দিতে হবে। এর জন্য কেন্দ্রকে তিন মাস সময় দিল সর্বোচ্চ আদালত। 

২) অযোধ্যার বিতর্কিত জমি রামলালার। সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার মধ্যেই অন্যত্র জমি দেওয়া হবে।

৩) ইংরেজদের আমলে ওই স্থানে নামাজ পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

৪) মসজিদ ধ্বংস আইন বিরোধী

৫) মসজিদের নিচে সুবিশাল কাঠামো ছিল, কিন্তু তা মুসলিম স্থাপত্যের নয়

৬) কাঠামোর নিচের স্থাপত্যে প্রমাণ হয়না, ওই স্থান হিন্দুদের।

৭) ধর্মীয় বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা নির্ধারণ করা সম্ভব নয়।

৮) কারও আজ তা যেন অন্যের অধিকার খর্ব না করে।

৯) কবে মসজিদ তৈরি হয়েছিল, তাতে কিছু যায় আসে না।

১০) নির্মলা আখড়ার দাবি খারিজ। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *