Breaking News
Home / TRENDING / উত্তর প্রদেশে অ্যাপেল এক্জিকিউটিভের হত্যায় দোষী পুলিশই, তোপ মন্ত্রীর

উত্তর প্রদেশে অ্যাপেল এক্জিকিউটিভের হত্যায় দোষী পুলিশই, তোপ মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা
উত্তর প্রদেশের গোমতীনগরে অ্যাপেল এগ্জিকিউটিভের হত্যার পর একের পর এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে । জানা গিয়েছে, পুলিশের গুলিতে অ্যাপেল এগ্জিকিউটিভ বিবেক তিওয়ারিকে যে পুলিশ সামনে থেকে গুলি করেছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। আরও জানা গিয়েছে, বিবেকের সঙ্গে গাড়িতে থাকা তাঁর সহকর্মী, যিনি এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী, সেই সানা সিংহকে টানা ১৭ ঘন্টা আটকে রেখে সাদা কাগজে সই করিয়ে নেয় পুলিশ। এদিকে বিবেক হত্যাকাণ্ডে পুলিশের ভুমিকার নিন্দা করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন এক্ষেত্রে পুলিশের ভুমিকার ওপর প্রশ্ন চিহ্ন রয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। উল্লেখ্য, শনিবার রাতে কোম্পানীর একটি অনুষ্ঠান থেকে সহকর্মী সানা সিংহকে নিয়ে ফিরছিলেন বিবেক তিওয়ারি। সানাকে তাঁর বাড়িতে নামিয়ে ফেরার কথা স্ত্রী কে জানিয়েছিলেন বিবেক। কিন্তু রাত ১.৪৫ নাগাদ গোমতিনগরের কাছে বিবেককে গাড়ি থামাতে বলেন দুই পুলিশকর্মী। বিবেক গাড়ি আস্তে করলেও তা থামাননি। এরপরই তাকে সামনে থেকে গুলি করে এক পুলিশকর্মী। গুলি গাড়ির কাচ ভেদ করে বিবেকের চোয়ালে লাগে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *