ওয়েব ডেস্কঃ
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। সেখানে এসপি-বিএসপি-আরএলডির জোটকে ৭ টি আসন ছেড়ে দিতে রাজি হল রাহুল গাঁধীর দল।
রবিবার উত্তর প্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর সাংবাদিকদের বলেন, আমরা এসপি-বিএসপি-আরএলডির জোটকে ৭ টি আসন ছেড়ে দিতে চাই। কারণ মণিপুরী, কনোউজ, ফিরোজাবাদ সহ এমন কয়েকটি আসন রয়েছে যেখানে বিএনপি নেত্রী মায়াবতী, আরএলডির জয়ন্ত সিংহ এবং অজিত সিংহের মতো নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাশাপাশি তাঁরাও কংগ্রেসের নিজের ঘর বলে পরিচিত অমেঠি ও রায়বেরিলি লোকসভা কেন্দ্র থেকে এই জোটকে না লড়ার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, এসপির অখিলেশ যাদব ও বিএসপি নেত্রী মায়াবতী প্রথমে এই দুটি আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে মায়াবতীর মনমালিন্যের কারণে বিএসপি ছাড়তে রাজি হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news