চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ ইসলাম ধর্মালম্বীদের উৎসব ঈদ-উদ-জোহা। ভারত তথা গোটা বিশ্ব জুড়ে শনিবার ঈদ পালিত হচ্ছে।
আজ সকালে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ঈদ মোবারক! ঈদের শুভেচ্ছা। এই দিনটি ন্যায়বিচার, ঐক্যতা ও দৃঢ় সমাজ গঠনের অনুপ্রেরণা জাগিয়ে তুলুক। সৌভাতৃত্ব ও সহমর্মিতার চেতনা আরও বৃদ্ধি হোক।” এর আগে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানান। করোনা সংক্রমণকালে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে সকলকে এই উৎসব পালনের আর্জি জানান তিনি।
খুশির ঈদ উপলক্ষে সমস্ত ভারতীয়কে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করার ও পারস্পরিক সম্প্রতি প্রচার করার কথা বলেন রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি বলেন, “ঈদ ত্যাগ ও স্নেহের প্রতীক। যা মানুষকে সকলের মঙ্গল কামনায় কাজ করতে উদ্বুদ্ধ করে।” একইসঙ্গে উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-১৯ অতিমারীর সময় সকলের কাছে আর্জি জানাব বাড়িতে থেকেই এই উৎসব পালন করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news