নিজস্ব সংবাদদাতা
সারধা চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছিল রাজ্যের বেশ কিছু সাংসদ, বিধায়ক,নেতা ও উচ্চপদস্থ পুলিশ অফিসারদের। সেই জেরার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকেও।সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হন আই পি এস রাজীব কুমার। শিলং থেকে সিবিআই জেরা শেষ করে কলকাতায় ফিরলে কমিশনারের পদ থেকে সরানো হয় রাজীব কুমারকে। তাঁর জায়গায় কলকাতার পুলিশ কমিশনার হন অনুজ কুমার। এরপর রাজীব কুমারকে কলকাতা পুলিশের স্পেশাল ট্রাক্স ফোর্সের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাও আপাতত স্থগিত রাখা হল। ফলে সিবিআইয়ের জেরা থেকে মুক্ত হলেও রাজীব কুমারের ফাঁড়া যে এখনও কাটেনি তা বলাই বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news