তীর্থ মাহাতো
দলবদলের বাজারে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল। বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরজ সিংহকে নিচ্ছে লাল–হলুদ। ধীরজ ২০১৭ সালের অক্টোবরে অনূর্ধব–১৭ বিশ্বকাপ খেলেছেন। কোচ আলেজান্দ্রো তরুণ ফুটবলার নিতে পছন্দ করেন। সেইমতো কর্তাদের হাতে যে তালিকা তুলে দিয়েছেন, সেখানে নাম রয়েছে ধীরজ সিংহের। ধীরজের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। তিনি আসতে রাজি। বেশ কয়েক বছর ধরেই গোলরক্ষক সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। সেই জায়গা থেকে ধীরজকে সই করানো কোয়েসের মাস্টারস্ট্রোক বলতেই হয়। আলেজান্দ্রো তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতে ভালবাসেন। ধীরজ খুব পছন্দের গোলরক্ষক ইস্টবেঙ্গল কোচের। বিশ্বকাপ খেলার সময়ে বিদেশি কোচেদের প্রশংসা কুড়িয়েছিলেন ধীরজ সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news