প্রসেনজিৎ মাহাতো:
ইস্টবেঙ্গলের জন্য খারাপ খবর। জবি জাস্টিন ইস্টবেঙ্গল নয়, সামনের মরসুমে খেলবেন এটিকে তে… ফেডারেশনের এক শীর্ষ কর্তা জানান, তাঁরা ইস্টবেঙ্গল ও জবির এজেন্ট আর আইনজীবীর সঙ্গে কথা বলার পর জবিকে এটিকেতে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, এটিকের সঙ্গে জবির চুক্তির প্রমাণাদি বেশ জোরালো, সেখানে ইস্টবেঙ্গলের তরফে সে ধরনের কোনও কাগজপত্র জমা পড়েনি। আর ফুটবলারটি নিজেও এটিকেতে খেলতে আগ্রহী। তাই জবির এটিকেতে খেলতে বাধা নেই। ইস্টবেঙ্গল লড়াইয়ের রাস্তা থেকে সরে আসছে না.. তারা ফেডারেশনের আপিল কমিটির কাছে যাচ্ছে….
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news