নিজস্ব সংবাদদাতা
অমিত শাহর সভার অনুমতি দিল না রাজ্য সরকার। ৯ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। দলের ছাত্র-যুব সংগঠনের সভাতে অমিত শাহের বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু ৯ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রাজ্য বিজেপিকে দেওয়া যাবে না বলে জানিয়েছে রাজ্য যুবকল্যান দফতর। ওই দিন রাজ্য সরকারের এই দফতরেরই নিজস্ব অনুষ্ঠান রয়েছে। তাই রাজ্য বিজেপিকে স্টেডিয়াম দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রাজ্য যুবকল্যান দফতর। স্বভাবতই স্টেডিয়াম না পেয়ে হতাশ রাজ্য বিজেপি কর্মীরা। রাজ্য বিজেপির সাধারন সম্পাদক রাজু ব্যানার্জি বলেন, এর আগেও সর্বভারতীয় সভাপতির সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করতে দেয়নি রাজ্য সরকার। প্রতিবার অজুহাত দিয়ে মমতা ব্যানার্জির সরকার বিজেপির সভা ভন্ডুল করছে। কিন্তু এবার আমরা আদালতের দারস্থ হবার কথা ভাবছি। না হলে রাজ্য সরকার রাজ্যে গনতন্ত্র বজায় রাখবে না। আর তাছাড়া রাজ্য সরকার বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভার অনুমতি বাতিল করে রাজ্যে বিজেপিকে আটকাতে পারবে না বলেও জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news