Breaking News
Home / TRENDING / ইতিহাস বিকৃত করেছে সৃজিত, ‘গুমনামী’ বয়কটের ডাক ফরওয়ার্ড ব্লকের

ইতিহাস বিকৃত করেছে সৃজিত, ‘গুমনামী’ বয়কটের ডাক ফরওয়ার্ড ব্লকের

ভাস্কর মান্না:

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’ ছবিটি বয়কটের ডাক দিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জি দেবরাজন বলেন, গুমনামী ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। নেতাজী সুভাষ চন্দ্রের মত দেশনায়ককে, একজন পর্দার অন্তরালে নিভৃতবাসী গুমনামী বাবা বলে প্রমাণ করার অপচেষ্টা হয়েছে। যা নেতাজীর প্রতি চরম অবমাননা।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দাবি করেছিলেন, ‘মুখার্জি কমিশনে’র রায়কে ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়েছে। এদিন সৃজিতের সেই দাবিকে নস্যাৎ করে দেবরাজন বলেন, “মুখার্জি কমিশনের রায়কে ভিত্তি করে সিনেমাটি আদৌ তৈরি করা হয়নি। বরং কমিশনের শুনানির উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। এমনকি মনগড়া কাহিনীও টেনে আনা হয়েছে।” এছাড়া সৃজিত এই ছবি তৈরির জন্য ফরওয়ার্ড ব্লকের কাছ যে সহায়তার কথা বলেছে, সেই দাবীকেও খারিজ করে দেয় দেবরাজন।

রাজ্যে যেহেতু এই মুহূর্তে উৎসবের মরশুম চলছে। তাই এখনই পথে নেমে আন্দোলনের পথে যাচ্ছে না ফরওয়ার্ড ব্লক। তবে আগামী দিনে এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, নেতাজিকে নিয়ে একটি মিথ্যে রহস্যের জাল বোনা হয়েছে। এর প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাব।” এমনকি পরবর্তীকালে আইনি পদক্ষেপেও যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *