Breaking News
Home / TRENDING / আমি পেঁয়াজ খাই না, দাম বৃদ্ধি নিয়ে বললেন অর্থমন্ত্রী

আমি পেঁয়াজ খাই না, দাম বৃদ্ধি নিয়ে বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:

 

বুধবার লোকসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন আমি পেঁয়াজ ও রসুন খাইনা। এদিন এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি পেঁয়াজ খান? এর জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমি এমন একটি পরিবার থেকে এসেছি যেখানে পেঁয়াজ রসুন খাওয়া হয় না। আমিও বেশি খাই না। আমার পরিবার খাঁটি নিরামিষ।  তবুও আমি পেঁয়াজের দাম বাড়ার বিষয়টি দেখব।”

 

পাশাপাশি সীতারামান আরও বলেন, ২০১৪ সাল থেকে আমি কিছু মন্ত্রীদের দেখছি। যাঁরা পেঁয়াজের দাম বাড়া-কমা নিয়ে নজর রেখেছেন।  লোকসভায় দাঁড়িয়ে সুপ্রিয়া সুলে বলেন, “পেঁয়াজের উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে। আমরা বিপুল পরিমাণে চাল ও দুধ সহ অন্যান্য উৎপাদনের জন্য উদগ্রীব। কিন্তু পেঁয়াজ উৎপাদনে আমরা চাষীদের উৎসাহ দিইনা। কিন্তু এবার তাদেরকে সহায়তা দেয়ার সময় এসেছে।” একই সঙ্গে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য রাজ্যসভার কাজকর্ম মুলতুবি রাখার দাবি জানান। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *