Breaking News
Home / কলকাতা / তবে কি এবার প্রযোজক হিসেবে সামনে আসছেন রাজঘরণী?

তবে কি এবার প্রযোজক হিসেবে সামনে আসছেন রাজঘরণী?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স

ওয়েব পরিচালক হিসেবে নতুন পথে পা বাড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এই সিরিজের হাত ধরে প্রযোজক হিসেবে কেরিয়ার শুরু করছেন রাজঘরণী শুভশ্রী?

শোনা যাচ্ছে, পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজের এই প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ এইবার অভিনয় করতে দেখা যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের (political leader)। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিকের (partha bhumik) অভিনয় দেখা যাবে বিশেষ চরিত্রে। টলিপাড়ায় এমনি গুঞ্জন উঠেছে।

টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree Ganguly)। এতদিন তার অভিনয় দিয়ে মুগ্ধ করে এসেছে দর্শকদের। তবে এবার কি স্বামীর পথেই হাঁটতে চলেছেন নায়িকা। সম্পতি নায়িকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট করেছেন যার ফলে এই আরো প্রশ্ন উঠে আসছে । নায়িকার পরনে কালো চামড়ার জ্যাকেট। সামনের ফটোফ্রেমে রাখা রাজ-শুভশ্রীর ছবি। নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রযোজকের মতো’ আর বসেও আছেন রাজের চেয়ারে।

বলিউডে অনেক নায়িকা ইতোমধ্যেই প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে আনুশকা শর্মা থেকে প্রিয়াংকা চোপড়াও। টলিউড ও সেক্ষেত্রে বেশি পিছিয়ে নেই, ইতিমধ্যে বনি সেনগুপ্তর সঙ্গে হাত মিলিয়ে কৌশানী মুখোপাধ্যায়ও প্রযোজনা সংস্থা শুরু করেছেন। এবার কি তাহলে শুভশ্রীকেও দেখা যাবে প্রযোজক হিসেবে?

প্রসঙ্গত, জি ফাইভে (zee 5) দেখানো হবে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। কদিন আগেই এই প্ল্যাটফর্মে ছিল অঙ্কুশ হাজরা (ankush hazra) অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘শিকারপুর’। সেখানে গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ । তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সন্দীপ্তা সেন (sudipta Sen)।

এবার রাজের সিরিজে দেখা যাবে সায়নী-জুন ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, দেবাশিস মণ্ডল-সহ আরও অনেককে । ইতিমধ্যেই শুরু হয়েছে এর শুটিং। শ্যুটিং-এর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাজ । সেখানে বাবার কোলে হাজির ইউভানও ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *