নিজস্ব সংবাদদাতা:
আবার আগুন শহরে। আজ সকালে হাতিবাগান বাজারের ঠিক বিপরীত দিকে একটি হোসিয়ারি দোকানে আগুন লেগে যায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। দোকানের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন বলে মনে করছে দমকল আধিকারিকরা। গত কয়েকমাসে শহরের বিভিন্ন বাজার ও অফিসে বার বার. অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন রুখতে প্রশাসন শহরে বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু তবুও শগরের বাজারগুলিতে বার বার কেন আগুন লাগছে, সে প্রশ্ন উঠছেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news