নিজস্ব সংবাদদাতা
গর্ভবতী স্ত্রীর চোখের সামনেই কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনা তেলেঙ্গানার নালগোন্ডার। স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বেরনোর পরই হাসপাতালের গেটের সামনে ২৩ বছরের প্রণয় কুমারকে কাটারি দিয়ে আঘাত করে এক অজ্ঞাতপরিচয় যুবক। এই ঘটনায় মেয়েটির বাবা ও কাকার জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, প্রণয় ও অমৃতার বিয়েতে শুরু থেকেই অমত ছিল অমৃতার পরিবারের । তাঁরা অমৃতাকে গর্ভপাত করানোর পরামর্শও দিয়েছিলেন বলে অভিযোগ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news