Breaking News
Home / TRENDING / আধার নম্বর থেকেই টিআরএআই চেয়ারম্যানের ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে

আধার নম্বর থেকেই টিআরএআই চেয়ারম্যানের ১৪টি গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে

নিজস্ব সংবাদদাতা
জমে উঠেছে আধার বিতর্ক । রবিবার সোশাল মিডিয়ায় ট্যুইট করে হ্যাকাররা জানিয়ে দিল টিআরএআই চেয়ারম্যান আর এস শর্মার শেয়ার করা আধার নম্বরের ভিত্তিতে তাঁর অ্যাকাউন্ট নম্বর হাতে এসে গিয়েছে হ্যাকারদের। সেই অ্যাকাউন্টে ১ টাকা জমা দিয়ে তার স্ক্রিনশট পোস্ট করে হ্যাকারেরা। শনিবার টিআরএআই চেয়ারম্যান আর এস শর্মা নিজের আধার নম্বর ৭২৬১ ৭৭৬৮ ২৭৪০ সোশাল মিডিয়ায় শেয়ার করে আধারের সমালোচকদের চ্যালেঞ্জ জানান, এই নম্বরের মাধ্যমে তাঁর ক্ষতি করার। এরপর রবিবার এলিয়ট অ্যাল্ডরসন, পুষ্পেন্দ্র সিংহ, কণিষ্ক সজনানী, করণ সৈনী সহ আরও কয়েকজন হ্যাকার সোশাল মিডিয়ায় ট্যুইট করে জানায় তারা আর এস শর্মার ১৪টি গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়ে গিয়েছেন। এর মধ্যে, শর্মার জন্ম তারিখ, ঠিকানা, প্যান নম্বর, ভোটার কার্ডের নম্বর, টেলিকম অপারেটর, মোবাইলের মডেল, এয়ার ইন্ডিয়ার কার্ড এবং পিএনবি, এসবিআই সহ ৫টি ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও আইএফএসসি নম্বর । এই তথ্য প্রমাণ করতে শর্মার অ্যাকাউন্টে ১ টাকা জমাও দেয় তারা। এছাড়াও হ্যাকারেরা জানিয়েছে তাদের কাছে শর্মার শেষ ৫টি ট্রানজ্যাকশনের তথ্য রয়েছে। যার মধ্যে একটি অ-বামপন্হী ওয়েবসাইটের ৩ বছরের সাবস্ক্রিপশনও রয়েছে। তবে ইউআইএডিএআই এই তথ্য খারিজ করে জানিয়েছে আধার থেকে কোনও তথ্য লিক হওয়া সম্ভবই নয়। শর্মা দীর্ঘদিনের সরকারি কর্মচারি, তাই তাঁর তথ্য ইন্টারনেটে পাওয়া য্তেই পারে। এদিকে শর্মার পথ অনুসরণ করে আরও অনেকে নিজের আধার নম্বর সোশাল মিডিয়ায় পোস্ট করে চ্যালেঞ্জ করতে শুরু করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *