Breaking News
Home / TRENDING / আজ লখনৌয়ে ‘রোড শো’ রাহুল-প্রিয়াঙ্কা-জ্যোতির

আজ লখনৌয়ে ‘রোড শো’ রাহুল-প্রিয়াঙ্কা-জ্যোতির

ওয়েব ডেস্ক

আজ লখনৌয়ে কংগ্রেসের রোড শোয়ে রাহুল গাঁধীর পাশে থাকছে প্রিয়াঙ্কা গাঁধী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের সাধারন সম্পাদকের পদে দায়িত্ব নেওয়ার পর এটাই উত্তর প্রদেশে প্রিয়াঙ্কার প্রথম রোড শো। এছাড়াও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্বে রয়েছেন তিনি। পশ্চিমাঞ্চলের দায়িত্ব জ্যোতিরাদিত্যর হাতে। কংগ্রেসের এই দুই তরুন নেতাকে দু পাশে নিয়েই রোড শো করবেন রাহুল। লখনৌ বিমানবন্দর থেকে কংগ্রেসের দফতর পর্যন্ত রোড শো হবে। এই উপলক্ষে এই রুটের রাস্তার দুপাশ কংগ্রেসের ব্যানার- ফেস্টুনে ভরে গিয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে রাহুল জানান, তিনি এই রোড শো’র ব্যাপারে ভীষনভাবে আশাবাদী। রোড শো র পর রাহুল দিল্লি ফিরে আসলেও আগামি ৩ দিন লখনৌয়ে থাকবেন প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নির্বাচনী প্রচারের খসড়া তৈরি করতে বিভিন্ন অঞ্চলের নেতার সঙ্গে বৈঠক করবেন এই দুই নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *