ভাস্কর মান্না
আজ কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের নির্বাচন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নব নির্বাচিত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।এই কেন্দ্রে আগেই বয়স জনিত কারণে পদত্যাগ করেছেন তৃণমূল কাউন্সিলর প্রণব বিশ্বাস। এখানে বিজেপি ও কংগ্রেসের প্রার্থী জীবন কুমার সেন ও অনিমেশ ভট্টাচার্য্য।
আজ সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৪২টি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। মোট ৩৩,৫৬৭ জন ভোটার রয়েছেন এই কেন্দ্রে। আগামী বুধবার ফলাফল ঘোষণা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news