প্রসেনজিৎ মাহাতো
দীর্ঘ ১২ বছর নিজের গঁাটের কড়ি খরচ করে আইএফএ চালিয়েছেন। কলকাতা লিগের জন্য স্পনসর এনেছেন। সেই ভদ্রলোককে এবার যদি গদি বাঁচানোর জন্য, ‘ভোটভিক্ষা’ করতে হয়, তার থেকে অসম্মানের বোধহয় আর কিছু হতে পারে না। মেনে নিতে পারবেন না আইএফএ সচিব উৎপ গাঙ্গুলি। তাই, সম্মান রক্ষার্থে আইএফএ–সচিব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন উৎপল গাঙ্গুলি।
১০ জুলাই সচিব পদের মেয়াদ শেষ হচ্ছে। তারপরই আইএফএ–র প্রাক্তন সচিব হয়ে যাবেন উৎপল। সোমবার বিকেলে আইএফএ দপ্তরে প্রেস কনফারেন্স করে এ খবর জানিয়ে দিলেন উৎপল গাঙ্গুলি। বলেন, ‘আমার ৭৪ বছর বয়স। আরও চার বছরের টার্মে থাকা মানে আমার বয়স হবে ৭৮ বছর। আমার মতে, এটা অনুচিত কাজ। আমার জায়গায় অন্য যে আসবে, ভাল কাজ করবে। আইএফএ–র আরও উন্নতি হবে, এই আশাই রাখি।’ সাড়ে পঁাচ কোটি দেনা আইএফএ–র। উৎপলবাবু নিজে হাতে কতই বা টানবেন? তবু, জুন মাস থেকে রেফারিদের বকেয়া মেটানোর কাজ শুরু হবে। এছাড়াও অনেক দেনা রয়েছে।
উৎপলের জায়গায় সচিব পদে জয়দীপ মুখার্জি ও বিশ্বরূপ দে’র মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। সচিব পদে দ্বিমুখী লড়াই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news