Breaking News
Home / TRENDING / অর্জুনের ‘কলস স্থাপন যাত্রায়’ পৌঁছে গেলেন দীনেশ ত্রিবেদী, বিস্তারিত জানুন ক্লিক করে

অর্জুনের ‘কলস স্থাপন যাত্রায়’ পৌঁছে গেলেন দীনেশ ত্রিবেদী, বিস্তারিত জানুন ক্লিক করে

নীল রায়

হিন্দু ভোট আঁকড়ে ধরতে মরিয়া তৃণমূল! সেই লক্ষ্যে নৈহাটির গৌরীপুরে কলস যাত্রায় সামিল হলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সঙ্গে অংশ নিলেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীও। শুক্রবার গৌরীপুর বাজার কমিটির উদ্যগে আয়োজিত কলস যাত্রায় সামিল হলেন এই দুই অবাঙালি নেতা। গৌরীপুর বাজার সংলগ্ন ‘জয় মাতাদি মন্দির’ থেকে চৈত্র নবরাত্রী উপলক্ষ্যে মহিলারা ঘট নিয়ে আর বি সি রোড ধরে রামকৃষ্ণ সিনেমা হল মোড় পর্যন্ত যায়। সেখান থেকে পালবাগান হয়ে গোয়ালাপাড়া গঙ্গার ঘাটে গিয়ে জল তুলে তাঢরা ফের মন্দিরে ফিরে আসেন। এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ জয় মাতাদি মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময়ই মন্দিরে প্রবেশ করেন দীনেশ। পরে শোভাযাত্রায় আগে পিছে করে নৈহাটির জনতার মন পাওয়ার চেষ্টা করলেন দুজনেই। শোভাযাত্রার অগ্রভাগে অর্জুন হাঁটলে তার ঠিক পিছনেই ছিলেন দীনেশ ত্রিবেদী। একসময় গৌরীপুর রামকৃষ্ণ সিনেমা হল মোড়ে এসে দুজনেই রাস্তার দুপারে দাঁড়িয়ে পড়েন। কিন্তু, প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে দেখা যায়নি দীনেশ-অর্জুনকে। তবে বাকযুদ্ধে পরস্পরকে বিঁধতে ছাড়েননি তাঁরা। এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন, “ভগবানের আশীর্বাদ পাওয়া দল বিজেপি। আমাদের পার্টি রাষ্ট্র্ববাদী। কিন্তু ওদের পার্টি রাষ্ট্রদ্রোহী। বিজেপিকে দেখে ওরা ভগবানের কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। রুগ্ন নৈহাটি-গৌরীপুর শিল্পতালুকের মানুষজন বলছেন, বিদায়ী সাংসদকে এতদিন এলাকায় দেখাই যায়নি।” তিনি আরও বলেন, “পাঁচ-দশ বছর পরে আজ ওনার মনে পড়েছে মানুষের কাছে আসার কথা। তাই হয়তো উনি এখানে এসেছেন।” এদিনের কলস যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা গণেশ দাস ও আশুতোষ চতুর্বেদী প্রমুখ। এদিন দুই হাজার মহিলা কলস যাত্রায় সামিল হয়েছিলেন। নাম না করে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী বলেন, “শান্তির দাবিতে মায়ের কাছে এসেছি। মায়ের কাছে কামনা করলাম যাতে নৈহাটিতে শান্তি বজায় থাকে। আমরা সকলেই মায়ের কাছে এসেছি। মায়ের কাছে সকলেই সমান।” কিছুক্ষন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার পর তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী রওনা দিলেন বড়দা ব্রিজের ওপর দিয়ে হাসপাতাল রোড ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। দীনেশ চলে যাবার পরে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়ার দিকে রওনা দিলেন অর্জুন সিংহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *