ওয়েব ডেস্ক:
অমৃতসরের নিরঙ্কারী ভবনে গ্রেনেড হামলার পর রাজধানী দিল্লি সহ সব বড় শহরে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা বাড়ানো সহ শহরের বিভিন্ন জায়গায় নাকাবন্দী করে চেকিং করা হচ্ছে। দিল্লি স্টেশন ও বিমানবন্দরেও নিরাপত্তারক্ষীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে, অমৃতসরের নিরঙ্কারী ভবনে হামলাকারী দুই জঙ্গির স্কেচ জারি করেছে পঞ্জাব পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই বেশ কয়েকজন জঙ্গি সীমান্ত পেরিয়ে পঞ্জাবে ঢুকে পড়েছে বলে খবর দিয়েছিল গোয়েন্দারা। কিন্তু তারপরেও প্রশাসন যে যথেষ্ট ব্যবস্থা নেয়নি, তা নিরঙ্কারী ভবনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news