ওয়েব ডেস্কঃ
অমরনাথগামী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ফলে আহত হন ২০ জন অমরনাথ তীর্থযাত্রী। শনিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হেরঙ্গ এলাকায় দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, পাহাড়ের খাড়াই সংকীর্ণ রাস্তার জন্য এই দুর্ঘটনাটি ঘটে। যে দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে ওই দুটি বাসের মধ্যে অমরনাথ তীর্থযাত্রীরা ছিলেন। এই সংঘর্ষের ফলে ২০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। তবে এখনও পর্যন্ত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
অনন্তনাগ জেলার পুলিশ সুপার বলেন, সংকীর্ণ বাঁকা রাস্তার জন্যই বাসের চালক একে অপরকে দেখতে না পাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। বাস দুটিতে উত্তরপ্রদেশ ও রাজস্থানের তীর্থযাত্রীরা ছিল। ওই বাস দুটির নাম্বার হল UP 83AT-7777 এবং RJ 01TA 3523। ওই দুর্ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news