Breaking News
Home / TRENDING / অভিযোগ জানাতে এসে থানায় মার খেল যুবক

অভিযোগ জানাতে এসে থানায় মার খেল যুবক

নিজস্ব সংবাদদাতা:

 

অভিযোগ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলেন অভিযোগকারী। গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি যুবক। বিধাননগর দক্ষিণ থানার ঘটনা। 

 

গতকাল স্থানীয় এক বিজেপি কর্মীর অত্যাচারের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানাতে যায় দত্তাবাদের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজু দে। তাঁর পরিবারের দাবি, সেই যুবক অভিযোগ করে চলে আসার ২ ঘন্টা পরে পুনরায় আবারও তাঁকে থানা থেকে তলব করা হয়। সে থানায় গেলে বিধাননগর দক্ষিণ থানার অনিচ আলী খান নামক একজন এএসআই বিনা কারণে তাঁকে মারধর করতে শুরু করে বলে পরিবারের দাবি। এর পরেই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পুলিশের তরফ থেকে ঘটনাটির সম্পর্কে কোনো মুখ খুলতে চায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *