Breaking News
Home / TRENDING / অন্ধ্র নিয়ে এবার একদিনের উপবাসে চন্দ্রবাবু

অন্ধ্র নিয়ে এবার একদিনের উপবাসে চন্দ্রবাবু

নিজস্ব সংবাদদাতা
রাহুল, মোদির পর এবার চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্র প্রদেশেকে বিশেষ রাজ্যের মর্যাদার লড়াইয়ে ২০ এপ্রিল সারাদিন উপবাস পালন করবেন টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। রাজ্যের উন্নয়নের সঙ্গে কোনও রকম আপোষ করবেন না বলেই জানান চন্দ্রবাবু নায়ডু। উল্লেখ্য, ২০ তারিখ চন্দ্রবাবুর জন্মদিন। সেইদিন কোনও বিশেষ উৎসব না করে রাজ্যের স্বার্থে লড়াই এগিয়ে নিয়ে যেতেই উপবাসের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি । এছাড়াও, ৩০ এপ্রিল তিরুপতি থেকে মহামিছিলের ডাক দেন চন্দ্রবাবু নায়ডু। এক জনসভায় তিনি বলেন, তাঁর লড়াই মোদি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেজন্য রাজ্যের সমস্ত জনগনের কাছে টিডিপিকে সমর্থনের আর্জি জানান তিনি ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *