নিজস্ব সংবাদদাতাঃ
অনুষ্কার শর্মার ‘সুইধাগা’ স্পেশাল বিদ্ঘুটে কান্না ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুইধাগা ট্রেলার এসে গেছে ইউটিউবে। সেখানে এক সিনে অনুষ্কা চোখ মুখ বিকৃত করে এমন ভয়ঙ্কর কেঁদেছেন যে দর্শক তা নিয়ে মজা করতে ছাড়েনি। ‘হিলারিয়াস’ ক্যাপশান লিখে শয়ে শয়ে টুইট হয়েছে দৃশ্যটি নকল করে। ফোটো এডিটরের মাধ্যমে একাধিক দৃশ্যের সঙ্গে জুড়ে মজা করা হয়েছে। যার একটি আবার ‘রাজনৈতিক’।

যেখানে ক্যাপশানে লেখা হয়েছে ‘অনুষ্কা শর্মা হু নিডস ভোটস টু উইন দিস ইলেকশন? কংগ্রেসঃ-’। অর্থাৎ টুইট যিনি করেছেন তার বক্তব্য, কংগ্রেস আগামী লোকসভা ভোটে এমন বিদ্ঘুটে কান্নাকাটি করেই ভোট চাইছে দেশের জনতার কাছে। এটুকুই না। আরেক টুইটে দেখা যাচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার মুখ বদলে কান্না-অনুষ্কা হয়ে গেছে। সুইধাগার ওই একই দৃশ্যে দেখানো হয় কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে হাত নাড়ে অনুষ্কা। সেই ছবির টুইট করে তলায় ক্যাপশান দেওয়া হয়েছে ‘সাডেনলি সি মাই ফেভারিট কাজিন…’ ইত্যাদি ইত্যাদি।
‘সুইধাগা-মেড ইন ইন্ডিয়া’ আসলে দুজন মানুষের লড়াইয়ের গল্প। বেকারত্ব থেকে শত অপমান সয়েও পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর কাহিনি। ছবির প্রধান দুই চরিত্র মমতা ও মৌজি। যে দুই চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা ও বরুণ ধাওয়ান। শরৎ কাটারিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ সেপ্টেম্বর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news