ওয়েব ডেস্কঃ
অযোধ্যা মামলার সঙ্গে সম্পর্কিত সব দলিল খতিয়ে দেখে এক মাসের মধ্যে রায় দিতে গেলে, আমাদের অলৌকিক কাজ করতে হবে বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বৃহস্পতিবার অযোধ্যা মামলা আবেদনকারী নির্মোহী আখড়া তরফে শীর্ষ আদালতের কাছে শুনানির মেয়াদ বৃদ্ধির আর্জি জানানো হয়েছিল। সেই আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর ১৭ নভেম্বর অবসর নেওয়ার কথা। তার প্রায় এক মাস আগে ১৮ অক্টোবর অযোধ্যা মামলার শুনানি শেষ করতে চায় প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতি বলেন, আমার অবসর পর্যন্ত কি এই মামলার শুনানি চলবে? তা হতে পারে না। একদিনও অতিরিক্ত সময় দেওয়া হবেনা। ১৮ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে এই মামলার শুনানি।
উল্লেখ্য, যেহেতু মামলাটি প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চে রয়েছে, তাই প্রধান বিচারপতি অবসর নেওয়ার আগেই এই মামলার শুনানি পর্ব শেষ হওয়া উচিত। না হলে নতুন বিচারপতি এসে পুনরায় আবার বেঞ্চ তৈরি করবে। ফলে মামলার শুনানি ক্রমশ দীর্ঘতর হবে। তবে নভেম্বরে শুনানি হলে অনেকটা কম সময় রয়েছে বলে মনে করছে দুই পক্ষ। কারণ সামনে উৎসবের মরসুম থাকায় ছুটি রয়েছে আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news