Breaking News
Home / TRENDING / দ্বিতীয় বঙ্গভঙ্গ: Jhon Barla ও Raju Vist এর বিরুদ্ধে FIR দায়ের করল TMC

দ্বিতীয় বঙ্গভঙ্গ: Jhon Barla ও Raju Vist এর বিরুদ্ধে FIR দায়ের করল TMC

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

২০১৯- এর লোকসভায় প্রতিশ্রুতি ও ২০২১-এর বিধানসভা ভোটে  সংকল্প পত্রে লিখে দিয়েছিল দার্জিলিং তরাই ডুয়ার্সের স্থায়ী রাজনৈতিক সমাধান করবে বিজেপি।
তবে বঙ্গভঙ্গের কোন কথা উল্লেখ ছিল না। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আশা অনুরূপ ফল লাভ না করতে পারায় এবার অন্তত উত্তরবঙ্গের জমি ধরে রাখতে উত্তরবঙ্গকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবিতে অনড় বিজেপি সাংসদ জন বার্লা ও রাজু বিস্ত।
সেই কারণেই উত্তরবঙ্গকে অশান্ত করার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটা থানায় জন বার্লারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে জন বার্লারের সঙ্গেই যুক্ত হয়েছেন বিজেপি সংসদ রাজু বিস্ত। রাজু আবার উস্কাচ্ছেন পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে। তার কথায়,’ পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
আমাদের এলাকার মানুষজনের বিজেপি নেতাদের উপর,সরকারের উপর, মোদিজীর উপর ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর পুরো বিশ্বাস আছে।’ উত্তরবঙ্গের অধিকার নিয়ে তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

এদিকে উত্তরবঙ্গের দুই সাংসদের দাবিকে তাদের ব্যক্তিগত মন্তব্য বলে বিজেপি রাজ্য নেতৃত্ব এই বিতর্ক থেকে খানিকটা দূরে থাকতে চাইছেন।   বরং বিজেপি রাজ্য সভাপতির কথায়, ‘আমরা কেউই বাংলা ভাগ চাই না।

বাংলা সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য। তবে উত্তরবঙ্গে যে উন্নয়ন হয়নি তা স্পষ্ট। সেই কথাই জন বার্লার বলছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জন বার্লার ও রাজু বিস্তকে সমর্থন করে আঞ্চলিক বঞ্চনার বিষয়টিকে তুলে ধরেছেন। তবে গোর্খাল্যান্ড বা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রসঙ্গটিকে সরাসরি পাশ কাটিয়ে এড়িয়ে গিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *