Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত ভোট দিনক্ষণ ঠিক করতে বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোট দিনক্ষণ ঠিক করতে বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayet Election) যে মে-জুন মাসে হতে পারে তার ইঙ্গিত অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছিল, আর এবার সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে গেল। পঞ্চায়েত ভোটের আগে সার্বিক ভাবে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৮ তারিখ জেলাশাসকদের বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)।

গতকাল রাজ্য নির্বাচন কমিশন সমস্ত জেলা পঞ্চায়েত অফিসার ও জেলাশাসকদের একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হতে পারবে সে ব্যাপারে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে।

প্রশাসনিক সূত্রে বলা হচ্ছিল, ওই বিজ্ঞপ্তিকেই পঞ্চায়েত নির্বাচনের প্রথম বিজ্ঞপ্তি হিসাবে ধরে নেওয়া যেতে পারে। এর অর্থ হল, রাজ্য সচিবালয় থেকে সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবারের পর বৃহস্পতিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয়, আগামী ১৮ এপ্রিল জেলা শাসকদের নিয়ে বৈঠক হবে।

পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতিও দেখা যাচ্ছে। বিবিধ সরকারি প্রকল্পে যাদের বকেয়া পাওনা রয়েছে তা ২০ এপ্রিলের মধ্যে মিটিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পর ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ মিটিং ডেকেছেন। সেই সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হবে বলে জানা যাচ্ছে।

ফলে মনে করা হচ্ছে, এপ্রিলের শেষ দিকেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। মে মাসের শেষে বা জুন মাসের গোড়ায় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *