Breaking News
Home / TRENDING / সুশান্ত-কৃতীর কলকাতা সফর

সুশান্ত-কৃতীর কলকাতা সফর

মধুমন্তী  :

সুশান্ত-র মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘এম এস ধোনি’তে তাঁর দুরন্ত অভিনয় ছক্কা হাঁকিয়েছিল বক্স-অফিসে। সুশান্ত সিং রাজপুত এই প্রজন্মের হার্টথ্রব। রিলিজের অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘রবতা’। গতকাল ওই ছবির প্রমোশনে কলকাতা ঘুরে গেলেন সুশান্ত এবং ছবির নায়িকা কৃতী শ্যানন।

     

থ্রিলার-প্রেমের গল্প বুনেছেন সিদ্ধার্থ এবং গরিমা। ছবির পরিচালক দীনেশ ভিজন। তবে মুখ্য চরিত্রে না হলেও ছবির টাইটেল ট্র্যাকের ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

ছবির গল্প নিয়ে বিশেষ মুখ না খুলতে চাইলেও ছবির আইটেম নম্বর নিয়ে যথেষ্ট উৎসাহী সুশান্ত-কৃতী। উত্তেজনায় আইটেম নম্বরের সঙ্গে পা-ও মেলালেন দু’জনেই। ওঁরা দু’জনে ব্যক্তিগত জীবনেও নাকি একসঙ্গে পা মেলাতে আগ্রহী। শোনা যাচ্ছে সাত পাকে বাঁধা পড়তেও চলেছেন সুশান্ত-কৃতী। বিয়ের ব্যাপারে সুশান্ত নাকি বলেছেন, বিয়েটা যে কোনও দিনই হতে পারে। করে নিলেই হল।

প্রীতমের সঙ্গীত পরিচালনায় ছবিতে থাকছে মোট সাতটি গান।  আগামী ৯ জুন মুক্তি পাচ্ছে ‘রবতা’। নাচ-গানে ভরপুর এই ছবি দর্শকদের মন কাড়বে বলে আশাবাদী ছবির জুটি। তবে বাকিটা সময়ের অপেক্ষা।

সঙ্গে রইল ছবির ট্রেলার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *