Breaking News
Home / TRENDING / রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বিজেপির রাজনাথ সিংহ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বিজেপির রাজনাথ সিংহ

নীল বণিক :
অবশেষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিন সদস্যের কমিটি তৈরি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিন সদস্যের কমিটিতে আছেন দলের তিন হেভিওয়েট নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুন জেটলি ও বেঙ্কাইয়া নাইডু। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে এই তিন নেতা কথা বলবেন। রাজনৈতিকমহলে বহুল প্রচারিত রাজনাথ সিংয়ের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের সম্পর্ক বেশ ভাল। তাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতার সঙ্গে একমাত্র রাজনাথ সিং কথা বলবেন বলে ঠিক হয়েছে। দক্ষিণের দুই দল এআইডিএমকে ও ডিএমকের সঙ্গে কথা বলবেন বেঙ্কাইয়া নাইডু। নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলবেন অরুন জেটলি। দলীয় সূত্রের খবর রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের জোটের ফাটল ধরানোই আপাতত মূল লক্ষ্য অমিত শাহর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *