Breaking News
Home / TRENDING / পাওয়া গেল করোনার জীবনদায়ী ওষুধ, দাবি গ্রেট ব্রিটেনের

পাওয়া গেল করোনার জীবনদায়ী ওষুধ, দাবি গ্রেট ব্রিটেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বের হয়নি এই রোগ নিরাময়ে। এরই মধ্যে আশার আলো দেখাল গ্রেট ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক। কয়েক পর্যায়ে পরীক্ষার পর অবশেষে করোনা নিরাময়ে ডেক্সামেথাসোন (Dexamethasone) ওষুধের ব্যবহারের কথা জানাল সেদেশের স্বাস্থ্য কর্তারা।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক তরফে বলা হয়েছে, আর্থ্রাইটিস রোগের ওষুধ ডেক্সামেথাসোন করোনা নিরাময়ে ব্যবহার করা যেতে পারে। পরীক্ষা করে দেখা গিয়েছে এই ওষুধ ব্যবহারের ফলে মৃত্যুও অনেক কম হচ্ছে করোনা আক্রান্তদের। এমনকি যেসব রোগীকে ভেন্টিলেশনে দেওয়া প্রয়োজন, তাঁদের ওপর এই ওষুধ প্রয়োগ করার ফলে এক তৃতীয়াংশ রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার দরকার পড়ছে না। এই ওষুধ ব্যবহার করা গেলে দরিদ্র দেশগুলোতে বহু সংখ্যক করোনা রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।

বর্তমানে আমেরিকায় শ্বাসকষ্টের জন্য ৩৫ শতাংশ করোনা রোগীকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আবার ২০ শতাংশ রোগীকে আপদকালীন অক্সিজেন দিতে হয়। কিন্তু এই ওষুধ ব্যবহার তার থেকে কিছুটা নিরাময় দেবে বলেই ধারণা চিকিৎসক মহলে।

১৯৫৭ সালে প্রথম আবিষ্কৃত হয় ডেক্সামেথাসোন দুরারোগ্য ভাইরাসঘটিত রোগ নিরাময়ে। তারপর থেকে এটি মূলত আর্থ্রাইটিস, এলার্জি, চামড়ার রোগ ও কিছু ক্যান্সার রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে উপসর্গ হিসেবে জ্বর, দুর্বলতা, শুকনো কফ দেখা যায়। কিছু কিছু রোগীর মধ্যে গলা ব্যথা বা ডায়েরিয়া মতো উপসর্গ থাকে। শুকনো কফের জন্যই মূলত শ্বাসকষ্ট হয় কোভিড-১৯ রোগীদের। এই উপসর্গ নিরাময়ে ডেক্সামেথাসোন উল্লেখযোগ্য কাজ করেছে বলেই দাবি ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের। তাই এই ওষুধ যদি সত্যিই কাজে আসে তবে এটিই হবে করোনা নিরাময়ে প্রথম ওষুধ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *