Breaking News
Home / TRENDING / দক্ষিণেশ্বর-বেলুড় মঠের জন্য কল্পতরু নবান্ন, জেনে নিন নতুন কী হচ্ছে!

দক্ষিণেশ্বর-বেলুড় মঠের জন্য কল্পতরু নবান্ন, জেনে নিন নতুন কী হচ্ছে!

ঈষানিকা ভোরাই

 

দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ বাঙালির অন‍্যতম দ্রষ্টব্য স্থান। শুধু বাঙালি কেন, দেশ বিদেশের বহু পর্যটক‌ও আসেন এই দুই জায়গায় ।
ফলে পর্যটনের দিক থেকেও এই দুই জায়গার গুরুত্ব যথেষ্ট। তাই দক্ষিনেশ্বর ও বেলুড় মঠ এলাকা ঢেলে সাজানোর উদ‍্যোগ রাজ‍্য সরকারের ‌। মঙ্গলবার রাজ‍্য মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেলুড় ও দক্ষিণেশ্বর মিলিয়ে মোট ৭ টি ঘাট সংস্কার করবে রাজ্য সরকার। যার জন‍্য বরাদ্দ করা হয়েছে ৩৪ কোটি টাকা।
এই ৭ টি ঘাট হল-
১) দক্ষিণেশ্বরের পঞ্চবটি ঘাট
২) দক্ষিণেশ্বর ফেরি ঘাট
৩) চাঁদমনি ঘাট
৪) বেলুড়ের মায়ের ঘাট
৫) বেলুড়ের ১ নং ঘাট
৬) বেলুড়ের ২ নং ঘাট
৭) বেলুড়ের ফেরি ঘাট
এছাড়াও বেলুড়ে একটি বৈদ্যুতিক চুল্লী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের মন্ত্রীসভার বৈঠকে। প্রসঙ্গত ইতিমধ্যেই স্কাই ওয়াকের কাজ শুরু হয়েছে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *