Breaking News
Home / TRENDING / চাণক্যর গরহাজিরায় তাঁর ঘরের মাঠে খেলতে নামছেন যুবরাজ, জেনে নিন হাঁড়ির খবর

চাণক্যর গরহাজিরায় তাঁর ঘরের মাঠে খেলতে নামছেন যুবরাজ, জেনে নিন হাঁড়ির খবর

নীল বণিক:

একদিকে গোটা তৃণমূল কংগ্রেস আর একদিকে একজন ব্যক্তি, যাঁর নাম মুকুল রায়। পার্থ চট্টোপাধ্যায়রা মুখে যতই মুকুলকে গুরুত্বহীন বলুন না কেন, তাঁদের কাজ বুঝিয়ে দিচ্ছে এক মুকুলেই রক্ষা নেই!  কয়েকদিন আগেই উলুবেড়িয়ায় মুকুলের সভার পর তৃণমূল সভা করে। তৃণমূলর সভা যে গায়েগতরে মুকুলের (বিজেপির) সভার চেয়ে বড় হয়েছে, কোনও কোনও মহল এমন প্রচারও করে ফলাও করে। রাজনৈতিক মহলের অনেকের মতে এই বিষয়টি প্রমান করছে শাসকদলের সামগ্রিক লড়াইটাই এখন মুকুলের বিরুদ্ধে।

এরই মধ্যে আবার একই বিষয়ের পুনরাবৃত্তি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।  এবার মুকুলের খাস তালুক, শুভ্রাংশুর নির্বাচনী কেন্দ্র বীজপুরে সভা করতে চলেছেন অভিষেক। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মুকুল যখন রাজ্য জুড়ে জেলা সফরে ব্যস্ত থাকবেন তখনই তিনি বীজপুরে সভা করবেন বলে কালীঘাট সূত্রের খবর। এই সভার আয়োজনের জন্য তৃণমূল ভবন থেকে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও খবর রয়েছে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককেও সভা সফল করার জন্য দায়িত্ব দিয়েছে নেতৃত্ব।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *