Breaking News
Home / TRENDING / ‘বিদ্রোহী’ মুকুলকে ধরতে সিআইডি-জাল বিছিয়েছেন মমতা, আপাতত টারগেট সুজিত শ্যাম

‘বিদ্রোহী’ মুকুলকে ধরতে সিআইডি-জাল বিছিয়েছেন মমতা, আপাতত টারগেট সুজিত শ্যাম

নীল বণিক :

প্রাক্তন ছাত্রনেতা ও মুকুল রায়ের ছায়াসঙ্গী সুজিত শ্যামকে জেরা করে মুকুলের তল পেতে চাইছেন সিআইডির কর্তারা।
উত্তর চব্বিশ পরগনার একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারনা কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন ছাত্র নেতা সুজিত শ্যামের। তাঁকে এখন গরুখোঁজা খুঁজছেন সিআইডির তদন্তকারীরা। তাঁর নাগাল পেতে বৃহস্পতিবার বর্ধমান ও বাঁকুড়া জুড়ে তল্লাশি চালিয়েছেন তাঁরা। সূত্রের খবর, বাগুইআটির জ্যাংড়ায়, মুকুল অনুগামী দেবাশিসের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে সিআইডি। সেই নথিতে সুজিত শ্যামের হাতে লেখা কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়েছে বলে খবর। উদ্ধার হয়েছে মুকুল রায় সম্পর্কে বেশ কয়েকটি তথ্য। উদ্ধার হওয়া এই তথ্যগুলি খতিযে দেখেছেন সিআইডি (অপারেশান) নিশাদ পারভেজ। উত্তর চব্বিশ পরগনার বেআইনি এই অর্থলগ্নি সংস্থার তদন্তের দায়িত্বে আছেন তিনি। তবে এই অর্থলগ্নি সংস্থার তদন্ত যে কোনও মতেই ঢিলে দেওয়া যাবে না তা তদন্তকারীদের পরিস্কার বুঝিয়ে দিয়েছেন এই আইপিএস। গোয়েন্দা সংস্থার নিচু তলার পুলিশ কর্মীদের বক্তব্য, পুঁটি মাছ ধরেই কাতলা মাছের নাগাল পাওয়ার চেষ্টা করছেন তাঁরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *