চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
গোটা দুনিয়া যখন ঘরবন্দি তখন লং ড্রাইভে যাওয়ার কথা সোচ্চারে ঘোষণা করলেন দুনিয়া মাতানো পপ তারকা ম্যাডোনা।
আমেরিকায় মানুষের রক্তে কভিড ১৯-এর পরীক্ষা যেমন চলছে, তেমনই একই সঙ্গে চলছে শরীরে করোনার অ্যান্টিবডির পরীক্ষাও। সম্প্রতি ম্যাডোনার শরীরে অ্যান্টিবডির পরীক্ষা করেছে মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি (CDC) বা সেন্টার ফর ডিজিজ্ কনট্রোল অ্যন্ড প্রিভেনসন (Center for disease control and prevention, US)। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ পপ-পরী ম্যাডোনার শরীরে কভিড ১৯-এর অ্যান্টিবডি আছে।

এই খবরে উল্লসিত লাস্যময়ী তাঁর ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছেন তাঁর মনের কথা। বলেছেন, “আমি কালই লং ড্রাইভে বেরোবো আর নিজেকে গাড়ির জানলা থেকে বাইরে বের করে হাওয়া খাব।”
করোনা আক্রান্ত অঞ্চলে থাকতে থাকতে শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়া স্বাভাবিক। ম্যাডোনার ক্ষেত্রেও তাই হয়েছে। অ্যান্টিবডি যাঁর শরীরে তৈরি হয়ে যাবে তিনি করোনার সঙ্গে লড়তে পারবেন এবং ধরে নেওয়া যায় করোনাকে পরাস্ত করতেও পারবেন।
_1000_420_90_c1.jpg)
ম্যাডোনা তো বেরোবেন লং ড্রাইভে কিন্তু অ্যান্টিবডি থাকা মানেই ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা থাকা কি না, তা এখনও নিশ্চিত করেনি সিডিসি। সোজা কথায় ম্যাডোনা করোনার সঙ্গে লড়ে জিতে যেতে পারেন কিন্তু করোনা না হবার গ্যারান্টি সিডিসি-র মত স্বাস্থ্য সংস্থা এখনই দিচ্ছে না।
%2B2676%2BX%2B3553%2B%2B5%2BMB%2Bpreview%2B400.jpg)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news