Breaking News
Home / TRENDING / বিজেপির মহিলা মোর্চার দায়িত্বে লকেট

বিজেপির মহিলা মোর্চার দায়িত্বে লকেট

নীল বণিক :

বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হলেন লকেট চট্টোপাধ্যায়। এই সিদ্ধান্ত ঘোষণা করলেন দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। দলের সংগঠনকে আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত রাজ্য কমিটির।
রুপা গঙ্গোপাধ্যায় রাজ্য সভায় যাবার পর জাতীয় রাজনীতিত নিয়ে ব্যস্ত থাকেন। মহিলা মোর্চার সব কর্মসূচিতে থাকতেও পারছিলেন না তিনি। তাই তাকে অব্যাহতি দিয়ে মহিলা মোর্চার ব্যাটন লকেটের হাতে তুলে দেওয়া হল।
এছাড়াও বিজেপির রাজ্য কমিটি সহ দলের শাখা সংগঠনেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
সামনেই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই কি এই রদবদল ? প্রশ্ন দলের অন্দরেই। তবে দলের রাজ্য কমিটি থেকে শুরু করে শাখা সংগঠনের মাথাতেও আনা হলো নতুনদের। নবাগত এই তরুন ব্রীগেডকে দিয়েই পঞ্চায়েত ভোটের বৈতরনি পার হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *