চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমেরিকার রাষ্ট্রপতি পদের আরও কাছে পৌঁছলেন ডেমোক্র্যাট (Democrat) চ্যালেঞ্জার জো বাইডেন (Joe Biden)। আর তারপরেই দেশবাসীর জয়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি। ভারতীয় সময় শনিবার সকালে তিনি বলেছেন, ‘‘আমার সহ-নাগরিকরা, জয়ের চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি বটে। তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কথা বলছে। আমরাই এই দৌড়ে জিতছি।’’ ‘ডিসিশন ডেস্ক’-এর সদরদপ্তর থেকে শুক্রবার তথ্য বিশ্লেষণের ভিত্তিত জানিয়েছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০টি ইলেক্টোরাল ভোট বা আসন পেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই রাজ্যের ইলেক্টোরাল ভোট-সহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী। প্রতিষ্ঠানটি বলেছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি। অন্তত ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেনই তিনি।
রিপাবলিকানরা (Republican) একাধিক প্রদেশের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন শহরে তাণ্ডব চালাতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা। দেশ জুড়ে হামলাকারীদের মুখে মোটামুটি একটাই স্লোগান – ‘স্টপ দ্য কাউন্টিং’, ‘স্টপ দ্য স্টিল’। কোথাও গণনাকেন্দ্রে ঢুকে পড়ে গণনা বন্ধ করতে উদ্যত হয়েছে ট্রাম্প অনুগামীরা। কোথাও ‘উই ডোন্ট ওয়ান্ট বিডেন, উই ওনলি ওয়ান্ট রিভেঞ্জ’ -লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তা দখল করে রেখেছেন রিপাবলিকানরা। চলছে দোকানে দোকানে ভাঙচুর, এমনকী কোথাও কোথাও পুড়েছে জাতীয় পতাকাও। কোথাও আবার রিপাবলিকানদের সঙ্গে টক্কর দিতে রাস্তায় নেমেছেন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকেরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news