চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন বিখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর (Amala Shankar)। শুক্রবার সকালে কলকাতাতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ১০১ বছর। এদিন সকালে নাতনি শ্রীনন্দা শঙ্কর টুইটারে অমলা শঙ্করের মৃত্যুর খবর প্রকাশ করেন। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, ‘‘১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। গত মাসেই ওঁর জন্মদিন পালন করেছিলাম আমরা। খুব অস্থির বোধ করছি কারণ মুম্বই থেকে কলকাতা যাওয়ার বিমান চলছে না।’’ বিখ্যাত কোরিয়োগ্রাফার উদয় শঙ্করের স্ত্রী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করের মা অমলা শঙ্করের মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর গুণমুগ্ধরা। টুইটারে শ্রীনন্দা আরও লিখেছেন, ‘‘ওঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। ঠাম্মা, তোমাকে খুব ভালবাসি। সবকিছুর জন্যবাদ। ১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। গত মাসেই ওঁর জন্মদিন পালন করেছিলাম আমরা। খুব অস্থির বোধ করছি কারণ মুম্বই থেকে কলকাতা যাওয়ার বিমান চলছে না। ওঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। ঠাম্মা, তোমাকে খুব ভালবাসি। সবকিছুর জন্যবাদ।”
Today my Thamma left us at the age of 101. We just celebrated her birthday last month.
Feeling so restless that there is no flight from Mumbai to Kolkata. Heartbroken 💔
May her soul Rest in peace. This is an end of an era. Love you Thamma. Thank you everything. #AmalaShankar pic.twitter.com/tDh2dkdRhn— Sreenanda Shankar (@Sreenanda) July 24, 2020
১৯১৯ সালের ২৭ জুন জন্ম হয় অমলা শঙ্করের। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে। ওই সময়েই আলাপ শঙ্কর পরিবারের সঙ্গে। কিছুদিন পরেই তিনি উদয় শঙ্করের কাছে নৃত্যের তালিম নিতে শুরু করেন। এরপরে উদয় শঙ্করের সঙ্গে বিয়ে হয় ১৯৪২ সালে। তাঁদের প্রথম সন্তান আনন্দ শঙ্কর। কন্যা মমতা শঙ্করের জন্ম হয় ১৯৫৫ সালের জানুয়ারিতে। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয়শঙ্কর। পরবর্তী সময়ে তাঁদের নৃত্যের ধারা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতা শঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news