চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে প্রস্তুতি নিল কলকাতা পুরসভা। মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসেছিলেন পুর কমিশনার বিনোদ কুমার। বৈঠকে উপস্থিত কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন দফতরের ডিজিরা। বৈঠকে আগাম সতর্কতা অবলম্বন করা নিয়ে আলোচনা হয়। কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই সব খুটিয়ে দেখেন পুর কমিশনার। শহরের নিকাশি ব্যবস্থা থেকে নিয়ে জঞ্জাল পরিষ্কার, বিপদজনক বাড়ি থেকে নিয়ে ত্রাণ শিবির তৈরি করা সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
ইতিমধ্যে কলকাতা পুরসভার গ্রাউন্ড ফ্লোরে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। শুকনো খাওয়া থেকে জল, ত্রিপল থেকে নিয়ে ববি ফুড সবই মজুত রাখা হয়েছে পুরসভার পক্ষ থেকে। যাতে যে কোনও পরিস্থিতিতে ত্রাণ বিতরণ কর্মসূচীতে কোনও অসুবিধা না হয়। তার আগাম প্রস্তুতি করে রেখেছে। কলকাতা পুরসভা। ইতিমধ্যে বিভিন্ন বোরোগুলিতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সদর দফতরের পক্ষ থেকে। চাহিদা অনুযায়ী আরো ত্রাণ সামগ্রী ব্যবহার করা হবে বলে কলকাতা পুরসভা সূত্রের খবর। তবে কলকাতাবাসীদের এই কমলা সতর্কতার ফলে যেন কোনওরকমের সমস্যা না হয় সেদিকে কড়া নজর রাখতে বলেছেন কলকাতা পুরসভার পুর কমিশনার বিনোদ কুমার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news