Breaking News
Home / TRENDING / মেলায় ঠান্ডা পানীয় পানে অসুস্থ, ১১৩ জন ভর্তি হাসপাতালে

মেলায় ঠান্ডা পানীয় পানে অসুস্থ, ১১৩ জন ভর্তি হাসপাতালে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

ধর্মীয় অনুষ্ঠানে একটি গ্রামে মেলা বসেছিল।এই গরমের জেরে সেই মেলায় ঠান্ডা পানীয় পান করেন অনেকেই, আর তার জেরেই বিপত্তি। ঠান্ডা সেই শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। প্রায় ১১৩ জন ভর্তি হলেন হাসপাতালে, গ্রামে ইতিমধ্যেই পৌঁছছে মেডিক্যাল টিম।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতে একটি ধর্মীয় অনুষ্ঠান ঘিরে গ্রামে মেলা বসেছিল। সেখানে বিভিন্ন দোকানীরা বরফের সঙ্গে লেবু ও চিনি মিশিয়ে দেদার বিক্রি করেছিলেন। এদিকে, গরমের জন্য জেরবার সাধারণ মানুষ, ফলে ঠান্ডা পানীয় খাওয়ার হিড়িক আরও বেড়ে যায়। মেলায় আগত শিশু, মহিলা, পুরুষ প্রত্যেকেই সেই ঠান্ডা পানীয় পান করেন।

এরপর অসুস্থ হয়ে পড়েন গ্রামের প্রায় ২০০ শতাধিক মানুষ। আক্রান্তদের মধ্যে ১১৩ জনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই পায়খানা,বমি,মাথার যন্ত্রণা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, মাছ সতেজ রাখতে যে বরফ ব্যবহার করা হয়, সেই বরফ জলের সঙ্গে মিশিয়ে দোকানিরা বিক্রি করেন। আর সেই গুলি খেয়েই অসুস্থ হয়ে পড়েছে গ্রামের মানুষ। বসিরহাট স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামে মেডিক‍্যাল টিমের ব্যবস্থা করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *