চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালনের দিনেই কংগ্রেসে’র প্রশংসা শোনা গেল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের গলাতে।
শনিবার রাজ্য বিধানসভায় ইন্দিরা গান্ধীর ছবিতে মালা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস প্রাসঙ্গিকতা হারালে সেটা খুব দুর্ভাগ্যজন । পরিষদিয় রাজনীতিতে কংগ্রেসের মতো শক্তিশালী দলের থাকা উচিত। ”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেস- আইএস এফ জোট মাত্র ১ টি আসনে থমকে যায়। বাম ও কংগ্রেস একটি আসন ও পায়নি। স্বাভাবিকভাবেই বিধানসভাতে শূন্য এই দুই দল। তা যে একজন রাজনীতিবিদ হিসাবে তাঁরও যথেষ্ট বেদনার, তা মনে করিয়ে দিয়ে অধ্যক্ষ বলেন,” ১০০ বছরের বেশি যে দলের বয়স,সেই দলের কোনও প্রতিনিধি বিধানসভাতে না থাকা খুব দুর্ভাগ্যজনক, বিধানসভাতে কংগ্রেস নেই ভাবতে খারাপ লাগে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news