তমাল মাহাতো:
ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে কি হবে না, সেটা সময় বলবে। তবে, চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিয়েই কোঝিকোড়ে পৌঁছেছে কোয়েস ইস্টবেঙ্গলের কর্তারা। কোয়েসের প্রধান কর্তা অজিত আইজ্যাক বলে দিয়েছেন, টিম হারুক বা জিতুক পার্টি অন থাকবে। চ্যাম্পিয়ন হতে পারলেও আলেসান্দ্রো ছেলেদের এই লড়াইকে সম্মান জানাতে চায় কোয়েস। জিতলে বিচ পার্টি করবে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন হলে প্লেয়ারদের সঙ্গে সমর্থকদের মোলাকাত করানোর জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। তবে, চ্যাম্পিয়ন না হলেও জারি থাকবে উৎসব। অজিত আইজ্যাক –সহ ইস্টবেঙ্গল কর্তারা হাজির থাকবেন ম্যাচ দেখতে।
১৬ বছর আগে লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। এর আগে বেশ কয়েকবার তীরে এসে তরী ডুবেছিল। এবার কি হবে? অপেক্ষার আর কয়েক ঘন্টা। প্রাক্তন ফুটবলাররা আশা দেখছেন। যতক্ষণ আশ ততক্ষণ শ্বাস। এই নীতিতেই এগিয়ে চলেছে টিম লাল–হলুদ। শনিবার গোকুলামের বিরুদ্ধে জিতে নিজেদের কাজটা করে রাখতে চাইছে ইস্টবেঙ্গল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news