Breaking News
Home / TRENDING / সরস্বতী পুজোর ছুটি বাদ সরকারি তালিকায়, ক্ষোভ ছড়াচ্ছে নানা মহলে

সরস্বতী পুজোর ছুটি বাদ সরকারি তালিকায়, ক্ষোভ ছড়াচ্ছে নানা মহলে

নীল বণিক :

প্রতিবারই সরস্বতী পূজোর দিন ছুটি ঘোষনা হয়ে থাকে স্কুল কলেজগুলিতে। এবার কী তার ব্যতিক্রম হতে চলেছে!
সরস্বতী পুজো উপলক্ষ্যে ছুটি থাকছে না উত্তর দিনাজপুর জেলার কোনও প্রাথমিক স্কুলে। অন্তত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রকাশিত ছুটির তালিকায় সরস্বতী পুজোর ছুটির কোনও উল্লেখই নেই। অথচ আগের বছরের তালিকায় সরস্বতী পুজোর দিন ছুটি ছিল। এবারের তালিকা নিয়ে তাই বিভ্রান্তি ছড়িয়েছে পডু়য়া ও শিক্ষক মহলে। ক্ষোভও জমা হয়েছে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মনে।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানুয়ারি মাসের ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সরস্বতী পুজোর ছুটি নেই কেন? তার কোনও সদুত্তর এখনও পর্যন্ত কোনও মহলের কাছে নেই।
তালিকায় সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজ়ু ও স্কুল পরিদর্শক আমিনুল এহসানের সই রয়েছে।
শিক্ষা দফতরের তরফে জানা গেছে এই বছরে ২০১৮ সালের ছুটির পূর্ণাঙ্গ তালিকা তাদের কাছে এখনও আসেনি। তাই তাঁরা নোটিস দিয়ে শুধু জানুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। কিন্তু জানুয়ারি মাসের তালিকায় সরস্বতী পুজোর ছুটি নেই কেন? এই প্রশ্ন নিয়ে সংসদের চেয়ারম্যান জাহিদ আলম আরজ়ুকে ফোন করা হয়। তিনি ফোন ধরেননি। বারবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি জেলা স্কুল পরিদর্শক আমিনুল এহসানও। প্রাথমিক স্কুল শিক্ষকরা জানিয়েছেন, সরস্বতীপুজোয় প্রতি বছর ছুটি থাকে। ওই দিন স্কুলে স্কুলে পঠনপাঠন বন্ধ থাকে। কারণ সরস্বতী পুজো হয়। কিন্তু এবারের নির্দেশিকার জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। তালিকায় ছুটি নেই। ফলে স্কুল খোলা রাখতে হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *