নীল বণিক
এ যেন সোনার কেল্লার মন্দার বোস। ফেলুদাকে আটকাতে রাস্তায় কাঁচের বোতল ভেঙ্গে ফেলে রাখছে!
বিজেপির পথে মুকুলকে বাধা দিতে, রাজ্যের এক বিজেপি নেতা এখন রাজ্য রাজনীতিতে মন্দার বোস।
দিল্লিতে গিয়ে ইতিমধ্যেই দরবার করে এসেছেন। বুঝিয়ে এসেছেন মুকুলকে দলে নেওয়া ঠিক হবে না। রাজ্যের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয় বা দলের সভাপতি অমিত শাহ, তাঁর কথায় গুরুত্ব দিয়েছেন বলে খবর নেই। উল্টে ওই নেতার তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা, সাধারণ রাজনৈতিক সৌজন্যের চেয়ে বেশি কিছু বলেই মনে করছে দিল্লি। এমনকি তৃণমূলের কোন নেতার সঙ্গে তাঁর কিরকম সম্পর্ক, কোন নেতার সঙ্গে তিনি কোথায় দেখা করেন, সব কিছুরই খবর নিচ্ছে দিল্লি।
রাজ্য রাজনীতির এই মন্দারের বক্তব্য, দলে মুকুল এলে সারদা সহ চিটফান্ড ইস্যুতে আবার ময়দানে নামতে দলকে দু’বার ভাবতে হবে। এমনকি নারদা কাণ্ডেও তিনি অভিযুক্ত। এমন একজন নেতাকে দলে নিলে আখেরে লাভ হবে শাসক সহ বামেদের। বরং বামেরা এবার নারদা ও সারদা নিয়ে সরাসরি আন্দোলনে নামলে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।
যদিও দলের কেন্দ্রীয় নেতৃত্ব মুকুলের সাংগঠনিক দক্ষতা, ইলেকশন ম্যানেজমেন্টে তাঁর অভিজ্ঞতা এবং তৃণমূলের ভিতরে বড় অংশের নেতা-কর্মীর ক্ষোভকে পুঞ্জীভূত করে তৃণমূলকে আঘাত করতে চাইছে। এমতাবস্থায় মন্দার বোসের এই যুক্তি তৃণমূলের মুখে হাসি ফোটাচ্ছে বলেই মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news