Breaking News
Home / TRENDING / বাড়িভাড়ার থেকেও সস্তা হবে ‘হোম লোন’ : জেটলি

বাড়িভাড়ার থেকেও সস্তা হবে ‘হোম লোন’ : জেটলি

ওয়েব ডেস্ক

আরও সস্তা হতে পারে হোমলোন। বাড়ি, গাড়ি ও পার্সোনাল লোনের সুদের হার আরও কমবে বলে জানালেন অর্থমন্ত্রী অরুন জেটলি। তিনি বলেন, মোদী সরকারের লক্ষ্য গৃহঋণের ওপরে সুদ এতটাই কমিয়ে দেওয়া যাতে বাড়িভাড়ার তুলনায় তা সস্তা হয়ে যায়। বৃহস্পতিবার আরবিআই গৃহঋণের ওপর থেকে সুদের হার কমানোরই একথা জানান অর্থমন্ত্রী।

সুদের হার সস্তা হলে, বিশেষ করে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমলে এর চাহিদা আরও বাড়বে বলে মনে করছে অভিজ্ঞ মহল।

এদিন জেটলি বলেন, অটল বিহারী বাজপেয়ীর সময়ও গৃহঋণ অনেক সস্তা হয়েছিল। সুদের হার কমায় একজন সাধারন মানুষের কাছে তা বাড়িভাড়া করার থেকেও সস্তা হয়ে গিয়েছিল। মোদী জমানাতেও সেই পথেই এগোতে চায় সরকার বলে জানান জেটলি ।

আরবিআইয়ের ঘোষণার পরই সেন্ট্রাল ব্যাঙ্ক ‘রেপো রেট’ কমিয়ে দেয়। অর্থনৈতিক বিশেষজ্ঞ ও হীরনন্দানী গ্রুপের চেয়ারম্যান সুরেন্দ্র হীরনন্দানী বলেন, এই সিদ্ধান্তের জেরে দেশের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ‘হোম লোন’ কমলে বাড়ি ক্রেতার সংখ্যা বাড়বে। ফলে গত কয়েক বছর ধরে মিইয়ে থাকা রিয়েল এস্টেট সেক্টর লাভের মুখ দেখতে পারে বলেও আশা সংশ্লিষ্ট মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *