Breaking News
Home / TRENDING / ফের এক মারণ ভাইরাস চিনে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

ফের এক মারণ ভাইরাস চিনে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কোভিড-১৯ অতিমারীর জেরে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। এই ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে চিনকে দায়ী করা হলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সরকারিভাবে এখনও তা ঘোষণা করেনি। এরইমধ্যে ফের আরেকটি নতুন মারণ ভাইরাসের সন্ধান পাওয়া গেল চিনে।

এই নতুন ভাইরাসটি ফ্লু ভাইরাসের মতোই হানিকর। গবেষণায় জানা গিয়েছে, নতুন এই ভাইরাসের সংক্রমণ শূকর (Pig) বহন করলেও মানব শরীরের পক্ষে এটি অত্যন্ত ক্ষতিকর। এই ভাইরাসও করোনা ভাইরাসের মতো এক শরীর থেকে অন্য শরীরে সহজেই ছড়িয়ে পড়তে পারে। ফলে নতুন এই ভাইরাস নিয়ে ফের আতঙ্ক তৈরি হল মানুষের মনে।

ন্যাশনাল অ্যাক্যাডেমি অফ সায়েন্স এই ভাইরাস নিয়ে গবেষণা করে জানিয়েছে, ২০০৯ সালের মারণ ভাইরাস সোয়াইন ফ্লু’য়ের মতোই ক্ষতিকারক নতুন এই ভাইরাসটি। এই ভাইরাসের বৈজ্ঞানিক নাম জি৪-ইএ এইচ১এন১ (G4-EA H1N1)। করোনার মতো নতুন ভাইরাস হিসেবে এটিও আতঙ্কের কারণ হতে পারে। তবে সোয়াইন ফ্লু বিশেষজ্ঞরা এই দাবি মানতে নারাজ। তাঁদের মতে, নতুন এই ভাইরাস অনেকটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। এমনকি ফ্লু ভাইরাসের টিকাতেই এর বিনাশ সম্ভব বলে তাঁদের অনুমান।

তবে বিজ্ঞানীরা এখনই এই ভাইরাসকে লঘু চোখে দেখছেন না। কারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে কমে আসছে। যার অন্যতম উদাহরণ করোনা ভাইরাস। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে করোনা সহজেই এক শরীর থেকে অন্য শরীরে বাসা বেঁধেছে। একইভাবে এই ভাইরাসও যদি সংক্রমণ ছড়ায়, তবে প্রভূত প্রাণহানির আশঙ্কা রয়েছে। ভাইরাস বিশেষজ্ঞদের মতে, নতুন এই ভাইরাসটি স্বাস্থ্যের তৎক্ষণাৎ ক্ষতি করতে পারে না। তবে এটি মানবদেহে প্রবেশ করলে দ্রুত প্রভাব বিস্তার করে। মানব শরীরের নাক থেকে ফুসফুস পর্যন্ত ক্ষতি করে এই ভাইরাস। সম্প্রতি চিনের শূকর মাংসের কারখানা থেকে কয়েকজনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে।

তাৎপর্যপূর্ণ ঘটনা হল করোনা ভাইরাসের তথ্য চেপে গেলেও এই ভাইরাস সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করেছে চিন। চিনের গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের মতো ফের নতুন কোনও ভাইরাসের মোকাবিলা করতে তৈরি থাকতে হবে। অন্যদিকে করোনা ভাইরাস উৎপত্তিস্থল জানতে ইতিমধ্যে একটি গবেষক দলকে চিনে পাঠানোর সিধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *