প্রসেন মাহাতো
মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু, সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, ধোনির খেলা ছাড়ার সময় এখন নয়। বিশ্বকাপ সামনে। ধোনি বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যেতে পারেন। ধোনির অবসর নিয়ে ধোনি নিজেই খুব ভাল জানেন। এমনটাই মনে করছেন সৌরভ। তঁার কথায়, বিশ্বকাপের পরও ধোনি খেলা চালিয়ে যেতে পারে। ভারত যদি চ্যাম্পিয়ন হয়, আর ধোনি যদি ভাল পারফর্ম করে, তাহলে ওর খেলা ছাড়ার কোনও প্রশ্নই হয় না। ওর প্রতিভা আছে। প্রতিভা থাকলে বয়স কোনও ফ্যাক্টর নয়।’
ভারতের বোলিং শক্তি নিয়েও মুখ খুলেছেন মহারাজ। ‘ভারতের পেস শক্তি খুবই শক্তিশালী। বুমরা, সামিরা ধারাবাহিক ভাবে ভাল খেলছে। ইংল্যান্ডে পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ সৌরভ আরও বলেন, ভারতের ওপেনিং জুটি বদলে ফেলা ঠিক হবে না। রোহিত–শিখর আদর্শ। রাহুলও আছে। চিন্তার কিছু নেই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news