ওয়েব ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরশাহির আইন ব্যবস্থা কতটা কঠিন তা কম বেশি সকলেরই জানা। এবার সে দেশের গাড়ি গুলোর জন্য আনা হয়েছে একটি কঠিন আইন। বলা হয়েছে, আপনার গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তা না হলে গাড়ি পার্কিং করতে ৫০০ দিরহাম (ভারতীয় মুদ্রায় ৯০০০ টাকা) জরিমানা দিতে হবে। এই নিয়মটি দুবাইয়ের নগর নিগম চালু করেছে।
দুবাই নগর নিগম একটি টুইট করে জানান, “অপরিচ্ছন্ন গাড়ি শহরের সৌন্দর্য নষ্ট করে। তাই শহরকে সুন্দর রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তাঁদের আইনে উল্লেখ করা হয়েছে, শহরের নোংরা গাড়ি দেখলে নগর নিগমের ইন্সপেক্টর প্রথমে একটি নোটিশ গাড়িতে লাগিয়ে দেবে। তারপর গাড়ি পরিষ্কার করতে ১৫ দিন সময় দেওয়া হবে গাড়ির মালিককে। ১৫ দিন পর গাড়ি পরিষ্কার না হলে জরিমানা করা হবে। কোন ব্যক্তি জরিমানা দিতে অস্বীকার করলে, তাঁর গাড়িটিকে কব্জা করে নিলামে বিক্রি করা হবে।
উল্লেখ্য, বিশ্বের প্রধান পর্যটক শহরের মধ্যে দুবাই অন্যতম। দুবাইয়ের পর্যটন দপ্তরের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে ১.৫৯ কোটি বিদেশি পর্যটক শুধুমাত্র দুবাইয়ে ঘুরতে গিয়েছেন। তার মধ্যে ভারতীয় পর্যটকের সংখ্যা রয়েছে ২০ লক্ষেরও বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news